প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবির কা’রাগারে

editor
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ণ
বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আবির কা’রাগারে

Manual1 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদির আবিরকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার পানিধার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আবির বড়লেখা পৌরসভার পানিধার এলাকার বাসিন্দা আছদ্দর আলীর ছেলে।

Manual7 Ad Code

সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবু হাসান বাদী হয়ে ৪৬ জনের নামোল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বড়লেখা থানায় একটি মামলা দায়ের (মামলা নং-১২) করেন। ওই মামলায় বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদির আবিরকে ৪৫ নম্বর আসামি করা হয়েছে।

বড়লেখা থানার এসআই মাসুদ পারভেজ বুধবার রাতে জানান, মঙ্গলবার রাতে বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদ্রাতুল কাদির আবিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code