প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বড়লেখায় জিআর মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

editor
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪, ১২:১৫ অপরাহ্ণ
বড়লেখায় জিআর মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

Manual2 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় জিআর মামলায় সন্ধিগ্ধ আসামি বাবা-ছেলেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে উপজেলার খুটাউরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা আওয়ামীলীগের সদস্য ও তালিমপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার বেলাল আহমদ (৫৮) ও তার ছেলে ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সাইমন আহমদ উজ্জল (২৮)।

Manual8 Ad Code

বড়লেখা থানার এসআই অপু দাস গুপ্ত বৃহস্পতিবার বিকেলে বাবা-ছেলেকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, জিআর মামলায় সন্ধিগ্ধ আসামি বাবা-ছেলেকে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code