প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বড়লেখায় ডাকাতির চেষ্টা: গুলিতে প্রাণ গেল বিয়ানীবাজারের ডাকাতের

editor
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
বড়লেখায় ডাকাতির চেষ্টা: গুলিতে প্রাণ গেল বিয়ানীবাজারের ডাকাতের

Manual5 Ad Code

 

বড়লেখা প্রতিনিধি:

Manual5 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের গুলিতে এক ডাকাত নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তির নাম সাইফুল ওরফে ছয়ফুল (৩২)। তিনি বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের বাসিন্দা এবং ফজলুর রহমানের ছেলে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এই ঘটনা ঘটে।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করছিলেন। সাম্প্রতিক ভারী বর্ষণের সুযোগে ভোররাতে একদল সশস্ত্র ডাকাত বাড়িটিতে প্রবেশ করে এবং রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। এ সময় ডাকাতরা রান্নাঘরের দরজায় লাগানো গ্রিল ভাঙার চেষ্টা করলে গিয়াস উদ্দিন সাহসিকতার সঙ্গে তা প্রতিরোধ করেন এবং চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করার চেষ্টা করেন। পরিস্থিতি বেগতিক দেখে ডাকাতরা অন্ধকারের মধ্যে গিয়াস উদ্দিনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে একই দলের সদস্য সাইফুলের মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আকস্মিক এ ঘটনায় অন্য ডাকাতরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Manual7 Ad Code

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বলেন, “ডাকাতির চেষ্টাকালে এ ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জড়িত অন্যান্য ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

Manual1 Ad Code

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code