নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখায় ময়না গঞ্জু (৩৬) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে পাথারিয়া চা বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।
Manual4 Ad Code
নিহত ময়না পাথারিয়া চা বাগানের মিঠাইলাল গঞ্জুর মেয়ে ও কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের বাসিন্দা সুকিন্দর গঞ্জুর স্ত্রী। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
Manual3 Ad Code
পুলিশ ও স্থানীয় জানা গেছে, প্রায় ১৫-১৬ বছর আগে কুলাউড়া উপজেলার বরমচাল এলাকার সুকিন্দর গঞ্জুর সঙ্গে ময়না গঞ্জুর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তান হয়নি। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রায় এক বছর আগে ময়না বাবার বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার আগে থেকেই বরমচাল এলাকার বিশ্বজিৎ গঞ্জুর সঙ্গে ময়নার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ময়না গঞ্জু ও বিশ্বজিতের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে টানাপোড়ন দেখা দেয়। সম্প্রতি বিশ্বজিৎ অন্যত্র বিয়ে করলে ময়না গঞ্জু মানসিকভাবে বিপযস্ত হয়ে পড়ে। বুধবার সকালে স্বজনরা রান্নাঘরের তীরের সাথে ময়নাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
Manual1 Ad Code
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বুধবার রাতে জানান, ময়না গঞ্জু আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।