প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

editor
প্রকাশিত আগস্ট ৩, ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ণ
বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Manual8 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বড়লেখা পৌরশহরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

মিছিল শেষে সমাবেশে উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জুবায়ের আহমদ শিমুল সঞ্চালনায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা যুব ও ক্রীড়া বিভাগের সদস্য এবং বড়লেখা উপজেলা সভাপতি মুহাম্মদ কামাল উদ্দিন। সমাবেশ শুরুর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মো. ইমতিয়াজ ইমরুজ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার মজলিসে শূরা সদস্য ও সাবেক বড়লেখা উপজেলা আমীর মুহাম্মদ এমদাদুল ইসলাম।

Manual4 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের অন্যতম উপদেষ্টা মুফতি জিয়াউল হক, হাফিজ জয়নাল আবেদীন, আব্দুস সামাদ, আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাহেদুল ইসলাম সুমন, তাওহীদ সারওয়ার মান্না, আজিজুর রহমান আতিক, বড়লেখা পৌরসভা সভাপতি ছায়েদ আহমদ ছাদ, মো. হাসানুজ্জামান, উমেদ আলী, জাবের আহমদ, সাহেদ আহমদ, রুমেল আহমদ, মাহবুব হোসেনসহ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। দেশের সংবিধানের সামগ্রিক বৈশিষ্ট্য ও কাঠামো সংস্কার করতে হবে এবং গণভোটের রায় দ্রুত কার্যকর করতে হবে। বক্তারা এসব দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code