প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে সেনাবাহিনীর ক্যাম্প চেয়ে ইসিতে এমরান চৌধুরীর আবেদন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে সেনাবাহিনীর ক্যাম্প চেয়ে ইসিতে এমরান চৌধুরীর আবেদন

Manual8 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

সিলেট-৬ আসনের বিয়ানীবাজার উপজেলায় সেনাবাহিনী মোতায়েন চেয়ে ইলেকশন কমিশন (ইসি) এবং নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি বরাবরে আবেদন করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। গত ৪ ও ৫ ফেব্রুয়ারি এই দুই আবেদন দাখিল করেন তিনি।

আবেদনে এমরান চৌধুরী উল্লেখ করেন- ‘অন্যান্য জাতীয় সংসদীয় আসনের উপজেলা পর্যায়ে সেনাবাহিনী মোতায়নের প্রক্রিয়া চলমান থাকলেও আমরা জানতে পেরেছি, সিলেট-৬ আসনের অধীন বিয়ানীবাজার উপজেলায় সেনা মোতায়ন করা হবে না। কিন্তু বিয়ানীবাজার উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত জনবহুল এলাকা। ইতোমধ্যে বহিরাগত সন্ত্রাসী প্রকৃতির অনুপ্রবেশকারীরা বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনের প্রচার-প্রচারণার বাহানায় সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অপচেষ্টা চালাচ্ছে। ফলে উপজেলাটি বর্তমানে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।

Manual5 Ad Code

এ অবস্থায় বিয়ানীবাজার উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা বিধান এবং নির্বাচনের সুষ্ঠু ও ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর নির্বাচনের পরিবেশ রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সেনাবাহিনী মোতায়ন করা একান্ত আবশ্যক বলে দাবি জানিয়েছেন সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

Manual2 Ad Code

এ আবেদনের অনুলিপি সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জ ডিআইজি, সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং সিলেট জেলা পুলিশ সুপার বরাবরে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code

এ বিষয়ে জানতে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার উম্মে হাবিবা মজুমদার জানান, বিয়ানীবাজারে সেনাবাহিনীর কোন ক্যাম্প স্থাপনের নির্দেশনা আসেনি। তবে অন কল ডিউটিতে থাকবে সেনাবাহিনী।

 

 

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code