ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। নারী-পুরুষ, তরুণ ও প্রবীণ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Manual4 Ad Code
Manual6 Ad Code
কেন্দ্রের ভেতরে শৃঙ্খলাবদ্ধ পরিবেশে ভোটগ্রহণ চললেও বাইরে সড়কে ছিল ভিন্ন চিত্র। ভোট দিতে এসে অনেকেই কেন্দ্রের সামনে বা পাশের সড়কে দাঁড়িয়ে-বসে গল্পগুজবে মেতে ওঠেন। কেউ প্রার্থীদের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন, কেউবা নির্বাচনী ফলাফল নিয়ে করেছেন নানা বিশ্লেষণ। চায়ের দোকান ও আশপাশের খোলা জায়গাগুলোতেও জমে ওঠে রাজনৈতিক আলাপ।
Manual2 Ad Code
Manual6 Ad Code
অনেক দর্শনার্থী শুধুমাত্র নির্বাচনের পরিবেশ দেখতে কেন্দ্রের আশপাশে অবস্থান করছেন বলেও জানা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতর ও বাইরে সতর্ক অবস্থানে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত টহল দিতে দেখা গেছে পুলিশ ও আনসার সদস্যদের।
প্রিজাইডিং কর্মকর্তারা জানান, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো বড় ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার, অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন।