প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে চোরাই গরুসহ সিএনজি জব্দ, ২ জন গ্রেফতার

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে চোরাই গরুসহ সিএনজি জব্দ, ২ জন গ্রেফতার

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে চোরাই গরুসহ একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে থানা পুলিশ জানায়, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমের তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুকের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ছবেদ আলীর সহযোগিতায় এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে লাউতা ইউপির নন্দীরফল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ টি চোরাই গরু ও চোরাই কাজে ব্যবহৃত ১টি সিএনজি অটোরিক্সা জব্দের পাশাপাশি ২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল-মাটিকাটা গ্রামের আলা উদ্দিনের ছেলে সুমেল আহমদ (৩০) ও বাহাদুরপুর উত্তর গাংপারের আব্দুল গফুরের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।

Manual2 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক বলেন, গ্রেফতার সুমেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি এবং সাইফুলের বিরুদ্ধে আরোও ২টি মামলা রয়েছে। আসামীদ্বয় পেশাদার গরুচোর।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code