প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারের লোলা খাল খননের অভাবে ১০ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারের লোলা খাল খননের অভাবে ১০ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ

Manual7 Ad Code

লোলাখাল-ফাইল ছবি/

 

স্টাফ রিপোর্টার:

 

Manual2 Ad Code

বিয়ানীবাজার পৌরশহরসহ চারটি ইউনিয়নের প্রাকৃতিক জলাধার হিসেবে পরিচিত লোলা খাল দখল-দূষণে ক্ষতিগ্রস্থ হওয়ার কারণে অন্তত: ১০ হাজার কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছেন। উৎসমুখ থেকে ১২ কিলোমিটার অংশের অন্তত ২৩টি স্থানে পলি ভরাটের কারণে খাল সংকুচিত হওয়ায় কৃষি আবাদ বিপর্যস্থ।

 

সূত্র জানায়, কুশিয়ারা নদী থেকে উৎপন্ন প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ জলধারা হলো লোলা খাল, যা পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নের কৃষি ও পানি নিষ্কাশনে ভূমিকা রাখে। বর্তমানে খনন ও সংস্কারের অভাবে খালটি ভরাট হয়ে পড়ায় বোরো আবাদ ও স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা এই খাল দীর্ঘদিন থেকে পুনঃখননের দাবি জানিয়ে আসছেন। উপজেলার বৈরাগীবাজার এলাকায় কুশিয়ারা নদী থেকে লোলা খালের উৎপত্তি। এটি বিয়ানীবাজার পৌরসভা, মাথিউরা, কুড়ারবাজার, মোল্লাপুর ও তিলপাড়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। খালটি বিলীন হলে কৃষিকাজে পানির তীব্র সংকট দেখা দেবে, প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতি এবং বর্ষাকালে জলাবদ্ধতা ও কৃত্রিম বন্যার সৃষ্টি হয়ে যোগাযোগ ব্যবস্থায় চরম দুর্ভোগ নেমে আসবে।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

স্থানীয়দের অভিযোগ, খনন ও সংস্কারের অভাবে এবং অবৈধ দখলের কারণে খালটি তার নাব্যতা হারিয়েছে, ফলে বিস্তীর্ণ এলাকার কৃষিজমি সেচ সুবিধাবঞ্চিত হচ্ছে । এই অঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় স্থানীয়রা এবং প্রশাসন বিভিন্ন সময়ে খালটি খননের দাবি জানিয়ে মানববন্ধন করা হয়েছে।

 

Manual7 Ad Code

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবীবা মজুমদার বলেন, লোলা খাল খননের সম্ভাব্যতা যাচাইয়ে সরজমিন পরিদর্শন করে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন প্রেরণ করা হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code