প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কৃষি ঋণ মওকুফের সুফল পাবেন বিয়ানীবাজারের ২শ’ কৃষক

editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
কৃষি ঋণ মওকুফের সুফল পাবেন বিয়ানীবাজারের ২শ’ কৃষক

Manual1 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের সুফল পাবেন বিয়ানীবাজারের প্রায় ২শ’ কৃষক। উপজেলার অগ্রনী ও কৃষি ব্যাংকের শাখার ব্যবস্থাপকগণ এ তথ্য জানান। বিয়ানীবাজারে কৃষি ব্যাংকের ৩টি শাখা ও অগ্রনী ব্যাংকের আরোও ৩টি শাখা রয়েছে। সবগুলো শাখায় কৃষি ঋণ বিতরণ করা হয়।

Manual1 Ad Code

 

সংশ্লিষ্টরা জানান, এ ঋণ মওকুফের সুবিধা নিয়ে উপজেলার প্রায় ২শ’ কৃষক প্রত্যক্ষভাবে লাভবান হবেন। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ ঋণের দায় হতে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং উপজেলার কৃষিখাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

কৃষি ঋণ মওকুফের উপকারভোগী আব্দুস সালাম জানান, তার নেয়া ১০ হাজার টাকার ঋণ সুদসহ দ্বিগুণ হয়েছে। সরকার তা মওকুফ করায় তিনি দায়মুক্ত হয়েছেন।

 

বৈরাগীবাজার এলাকার কৃষক রিয়াজ মিয়া বলেন, ঋণ মাফ করে সরকার দরিদ্র কৃষকদের রক্ষা করেছেন।

Manual6 Ad Code

বিয়ানীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, ঋণের বোঝা কমে যাওয়ায় কৃষকরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহিত হবেন। এতে করে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানির ওপর নির্ভরতা কমবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code