প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারের শহীদ টিলা: বৃষ্টি হলেই ডুবে যাওয়া এলাকা

editor
প্রকাশিত মে ৪, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারের শহীদ টিলা: বৃষ্টি হলেই ডুবে যাওয়া এলাকা

Manual2 Ad Code

শহীদ টিলার পানি নিষ্কাশন ব্যবস্থার উপায় সরজমিন দেখতে যান এমরান আহমদ চৌধুরী এমপি/

 

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

টেকসই উন্নয়ন আর পরিকল্পিত সংস্কারের অভাবে বিয়ানীবাজার পৌরশহরের শহীদ টিলা এলাকা পানির নীচে তলিয়ে যায়। গত কয়েকদিন থেকে চলমান প্রতিদিনের ভারী বৃষ্টিতে সড়কটি হয়ে ওঠে নৌকা চলাচলের উপযোগী। শহীদ টিলা এলাকার উপর দিয়ে বয়ে গেছে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক। সড়কের দুই পাশে ব্যবসা প্রতিষ্টানসহ আছে নানা গুরুত্বপূর্ণ স্থাপনা।

Manual5 Ad Code

বৃষ্টিতে শহীদ টিলা এলাকার জলাবদ্ধতা দক্ষিন দিকে হাসপাতাল, উত্তরদিকে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর পূর্ব দিকে আমবাড়ি এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে করে পথচারী আর যানবাহনগুলো পড়ে ব্যাপক বিড়ম্বনায়। বিপাকে পড়েন যাত্রীসাধারণ-পরিবহন চালকরাও।

সরেজমিন গিয়ে দেখা গেছে, শহীদ টিলা এলাকার দু’পাশের ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে। ড্রেনের উপরেও নির্মিত হয়েছে ব্যবসা প্রতিষ্টান। জলাবদ্ধ ওই অংশের পানি নামার কোন ব্যবস্থা নেই। দীর্ঘ এক যুগের বেশী সময় থেকে এস্থানে বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, পানি নামার উপায় না থাকায় জলাবদ্ধ হয়ে পড়ে পুরো এলাকা। ড্রেনেজ ব্যবস্থা সংস্কারসহ পানি নিষ্কাশনের পথগুলো উন্মুক্ত হলে এ বিড়ম্বনা থেকে পরিত্রান পাওয়া সম্ভব।

এদিকে রবিবার দুপুরে সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক উম্মে হাবিবা মজুমদার জলাবদ্ধ ওই এলাকা পরিদর্শন করেছেন। পৌর কর্তৃপক্ষের পাশাপাশি সড়ক ও জনপথ বিভাগ জলাবদ্ধতা নিরসনে উদ্যোগী হওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।

Manual7 Ad Code

শহীদ টিলা এলাকার ব্যবসায়ী ফারুক আহমদ বলেন, বৃষ্টি হলে দ্রুত দোকান বন্ধ করতে হয়। তা না হলে পানির ঢেউয়ে মালামাল নষ্ট হয়ে যায়।

 

স্থানীয়রা মনে করেন, টেকসই উন্নয়নের জন্য সড়ক ও জনপথ বিভাগ রাস্তার ওই অংশটুকু ড্রেনেজ ব্যবস্থাসহ উঁচু করলে জনদূর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক উম্মে হাবিবা মজুমদার জানান, সড়কের জলাবদ্ধ ওই অংশটুকু টেকসই উন্নয়ন করে এ অঞ্চলের মানুষের দুর্ভোগ লাগবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code