প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যান আহবাব বরখাস্ত

editor
প্রকাশিত জুন ২৫, ২০২৬, ০২:০৮ অপরাহ্ণ
বিয়ানীবাজারে ইউপি চেয়ারম্যান আহবাব বরখাস্ত

Manual8 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু বরখাস্ত হয়েছেন। ২৫শে জুন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক পত্রে তাকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি অবগত করা হয়।

একইপত্রে চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবেনা, সেই মর্মে কারণ জানতে চাওয়া হয়েছে। তাকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে উত্তর জানাতে নির্দেশনা প্রদান করা হয়।

জানা গেছে, বিনা অনুমতিতে অনুপস্থিতি এবং দেশের বাইরে অবস্থান করায় বিয়ানীবাজারের আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। সম্প্রতি তিনি কানাডা থেকে দেশে ফিরলেও তার দায়িত্ব পালন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। প্যানেল চেয়ারম্যান-১ মনিরুজ্জামান যথারীতি আলীনগর ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

Manual7 Ad Code

 

সিলেটের জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুর বিনা অনুমতিতে অনুপস্থিতি এবং দেশের বাইরে অবস্থান করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র প্রেরণ করেন। এতদসঙ্গে তিনি প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করেন। সচিব বরাবর প্রেরিত পত্রে জেলা প্রশাসক উল্লেখ করেন, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার প্রদত্ত মতামতে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ৩৪ (৪) (জ) ধারা মোতাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এই আইন অনুযায়ী, কোন চেয়ারম্যান বা সদস্যের বিরুদ্ধে সাময়িকভাবে বরখাস্ত অথবা চূড়ান্তভাবে অপসারণ করা যায়। চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশুও বরখাস্ত হতে পারেন বলে তিনি নিজেই মনে করছেন।

চেয়ারম্যান আহবাবুর গত ১৮ মার্চ কাউকে না জানিয়ে দেশ ছাড়েন।

 

সূত্র জানায়, আলোচিত ৫ আগস্ট পরবর্তী বিয়ানীবাজারের দুই ইউনিয়নের চেয়ারম্যানকে বরখাস্ত করে মন্ত্রনালয়। বরখাস্ত হওয়া মাথিউরা ইউপি চেয়ারম্যাান আমান উদ্দিন ও আলীনগর ইউপি চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে সূত্র জানায়।

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code