স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ক্রেতার ঘুষিতে প্রাণ হারিয়েছেন এক ব্যবসায়ী। শনিবার (১১ জুলাই) রাত ৭টার বিয়ানীবাজার উপজেলার বিবিরাই বাজারে এ ঘটনা ঘটে।
Manual8 Ad Code
নিহত মো: আলী হোসেন (৩৭) বিয়ানীবাজার উপজেলার বিবিরাই বাজারের ব্যবসায়ী ও বিবিরাই পশ্চিমপাড় গ্রামের নজির উদ্দিনের ছেলে। অভিযুক্ত শাহিনুর রহমান (৩৩) একই গ্রামের ময়না মিয়ার ছেলে।
Manual6 Ad Code
জানা গেছে, পাওয়ার ট্রিলারচালক শাহিনুর রহমান শনিবার রাতে ডিজেল কিনতে আলী হোসেনের দোকানে যান। ডিজেল নেওয়ার সময় দোকানদার তার কাছে পূর্বের বকেয়া পাওনা টাকা চান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে শাহিনুর রহমান উত্তেজিত হয়ে আলী হোসেনের নাকে ঘুষি মারেন। এতে ঘটনাস্থলেই আলী হোসেন নাক দিয়ে রক্ত ঝরতে তাকে, তাড়াতাড়ি সিএনজি বিজাব করে বিয়ানীবাজার হাসপাতালে উদ্দেশ্যে আনতে গেলে রক্তকরণ হয়ে রাস্তায় মারা যান।
Manual7 Ad Code
বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।