প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে ছয় হাজার টাকার জন্য প্রাণ গেল ব্যবসায়ীর, র‌্যাব ধরল ২জনকে

editor
প্রকাশিত জুলাই ১৫, ২০২৬, ০১:০২ অপরাহ্ণ
বিয়ানীবাজারে ছয় হাজার টাকার জন্য প্রাণ গেল ব্যবসায়ীর, র‌্যাব ধরল ২জনকে

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বিয়ানীবাজারে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান দুই আসামিকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

বুধবার (১৫ জুলাই) সকাল আনুমানিক ৬ টার দিকে ঘটিকার সময় সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন লক্ষ্যনাবন্ধ ইউনিয়নের ফুলসাইন এলাকায় এবং সকাল ৯টার দিকে গোলাপগঞ্জ থানাধীন কানাগাঁও উত্তর বাদেপাশা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- আইনুল ইসলাম (২২) ও শাহীনুর ইসলাম (৩০)। তারা দুজনেই সিলেটের বিয়ানীবাজার থানার বিবিরাই এলাকার মনিয়া মিয়ার ছেলে।

ঘটনার বিবরণ উল্লেখ করে র‌্যাব জানায়, নিহত আলী হোসেন (৩৮) সিলেট জেলার বিয়ানীবাজার থানার বিবিরাই এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয় বিবিরাই বাজারে তাঁর একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। একই এলাকার বাসিন্দা হওয়ায় অভিযুক্তরা প্রায়ই তাঁর দোকান থেকে নগদ ও বাকিতে বিভিন্ন মালামাল ক্রয় করতেন। ঘটনার প্রায় সাত দিন আগে ১ নম্বর আসামি শাহীনুর ইসলাম নিহতের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাকিতে ৬ হাজার টাকার জ্বালানি তেল (ডিজেল) ক্রয় করেন। গত ১১ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে তিনি পুনরায় জ্বালানি তেল কিনতে দোকানে গেলে আলী হোসেন পূর্বের বকেয়া টাকা পরিশোধের কথা বলেন। এতে শাহীনুর ইসলাম ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে অন্যান্য আসামিরাও ঘটনাস্থলে এসে শাহীনুর ইসলামের নির্দেশে আলী হোসেনকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। হামলার পর অভিযুক্তরা তাঁকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

Manual6 Ad Code

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আলী হোসেনকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

Manual7 Ad Code

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (১৫ জুলাই) ভোর আনুমানিক ৬টায় সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষ্যনাবন্ধ ইউনিয়নের ফুলসাইন এলাকায় এবং সকাল আনুমানিক ৯টায় একই থানার কানাগাঁও উত্তর বাদেপাশা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে সিলেটের বিয়ানীবাজার থানার মামলা নং-১৪, তারিখ: ১২/০৭/২০২৬, ধারা: ৩০২/৩৪, পেনাল কোড, ১৮৬০-এর এজাহারভুক্ত ১ ও ২ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিদ্বয়কে সিলেট জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code