প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শহীদ সাংবাদিক তুরাব স্মৃতি ফলকে বিয়ানীবাজার প্রেসক্লাবের শ্রদ্ধা

editor
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ণ
শহীদ সাংবাদিক তুরাব স্মৃতি ফলকে বিয়ানীবাজার প্রেসক্লাবের শ্রদ্ধা

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মো: তুরাবের ২য় শাহাদাৎ বার্ষিকী পালন করেছে বিয়ানীবাজার প্রেসক্লাব। ২০২৪ সালের ১৯শে জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট নগরীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। তার বাড়ি বিয়ানীবাজার পৌরশহরের ফতেহপুর গ্রামে।

Manual6 Ad Code

শহীদ সাংবাদিক তুরাবের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার প্রেসক্লাবের উদ্যোগে রবিবার দুপুরে পৌরশহরের তুরাব চত্ত্বরে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্যের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এম ফয়জুল হক শিমুল, কোষাধ্যক্ষ মুকিত মোহাম্মদ, দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, ক্রীড়া সম্পাদক সৈয়দ মুনজের হোসেন বাবু, কার্যকরী সদস্য আমিনুল হক দিলু, এম এ ওমর, মিছবাহ উদ্দিন, অরুণ বৈদ্য, ইমাম হাসনাত সাজু, মুমিনুল হক রিপন প্রমুখ।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code