সকল অপরাধের সঠিক তদন্ত হবে-বিয়ানীবাজারের ওসি মাহফুজুল
সকল অপরাধের সঠিক তদন্ত হবে-বিয়ানীবাজারের ওসি মাহফুজুল
editor
প্রকাশিত জুলাই ২১, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ
Manual5 Ad Code
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন বিয়ানীবাজার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো: মাহফুজুল কবির।
Manual7 Ad Code
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে থানা কক্ষে পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলীর উপস্থিতিতে তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, জুয়া এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিয়ানীবাজার থানা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করবে। এসব অপরাধে জড়িত ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন, আইনের আওতায় আনা হবে। জনগণের সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা থাকলে অপরাধ নিয়ন্ত্রণ আরও কার্যকর হবে। বিয়ানীবাজার থানা হবে মানুষের আস্থার ঠিকানা।
Manual3 Ad Code
তিনি বলেন, বিয়ানীবাজারকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে পুলিশের নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হবে। সকল অপরাধ এবং সাম্প্রতিক সময়ের আলোচিত ঘটনাগুলোর সঠিক তদন্ত হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে থানার সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে।
Manual1 Ad Code
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো: মাহফুজুল কবির স্থানীয় সাংবাদিকতার প্রশংসা করে বলেন, গণমাধ্যমের বিকাশ ও সঠিক তথ্য পরিবেশনে থানা পুলিশ সহায়তা করবে।