বিয়ানীবাজারের সুনাই নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা বন্ধের দাবী জানিয়েছেন তৌহিদী জনতা। আগামী ২৮শে অগাস্ট এই নৌকা বাইচ আয়োজনের প্রস্তুতি চলছে। গত কয়েকবছর থেকে উপজেলার লাউতা ইউনিয়নের স্থানীয় যুবকরা এই প্রতিযোগীতার আয়োজন করেন। এতে বিয়ানীবাজারসহ আশপাশের উপজেলা থেকে নৌকা নিয়ে প্রতিযোগীতায় উপস্থিত হন সংশ্লিষ্ট প্রতিযোগীরা। তবে এবার পক্ষে-বিপক্ষে দু’টি পক্ষ সক্রিয় হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ নামের একটি সংগঠন এ প্রতিযোগীতা বন্ধের দাবীতে সক্রিয় হয়ে ওঠছে। আজ বৃহস্পতিবার বাদ মাগরিব বারইগ্রাম বাজার মসজিদের দু’তলায় নৌকা বাইচ বন্ধের প্রতিবাদে তারা এক পরামর্শ সভার আয়োজন করেছেন। সংগঠনের পক্ষে মাও. নুরুর রহমান, মাও. আব্দুল হক ক্কাসেমী, মাও. জালাল উদ্দিন ও মাও. গৌছ উদ্দিন পরামর্শ সভায় ইমানী দায়িত্ববোধে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন।
Manual1 Ad Code
Manual6 Ad Code
লাউতা ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন বলেন, বিষয়টি ক্রমেই উত্তেজনাকর পরিস্থিতিতে ধাবিত হচ্ছে। শুক্রবার উভয়পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টা করা হবে।
ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, নৌকা বাইচ নিয়ে এলাকায় দু’টি পক্ষ হয়ে গেছে।