প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজশাহী নগরে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ণ
রাজশাহী নগরে বাড়ি থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজশাহী নগরের একটি দোতলা বাড়ি থেকে বেলী রানী (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর শরীরে আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের কেদুর মোড় এলাকার ‘বেলী ভিলা’ নামের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বেলী রানী ওই এলাকার মৃত ফখরুদ্দীনের স্ত্রী। তার চার সন্তানের মধ্যে দুই ছেলে ও এক মেয়ে বিদেশে থাকেন এবং অন্য ছেলে ঢাকায় বসবাস করেন। স্বামীর মৃত্যুর পর থেকে ওই বাড়ির দ্বিতীয় তলায় তিনি একাই থাকতেন এবং নিচতলায় ভাড়াটেরা বসবাস করতেন।

Manual4 Ad Code

বাড়ির ভাড়াটে মো. মারুফ জানান, শুক্রবার বৃদ্ধাকে শেষবারের মতো বাড়ির বাইরে দেখা গিয়েছিল। এরপর থেকে তার থাকার কক্ষটি তালাবদ্ধ ছিল। প্রতিবেশীরা ভেবেছিলেন তিনি হয়তো কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছেন। কিন্তু রোববার রাতে তার বন্ধ ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়াতে থাকলে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে বোয়ালিয়া মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

Manual3 Ad Code

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী জানান, মরদেহে বিভিন্ন আঘাতের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, অন্তত দুই থেকে তিন দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে রেখে যায়।

ওসি আরও জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির গৃহকর্মীসহ তিনজনকে থানায় নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code