প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নিজের প্রাণ নিলেন আনসার সদস্য!

editor
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ণ
নিজের প্রাণ নিলেন আনসার সদস্য!

Manual1 Ad Code

গোয়াইনঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের নওয়াগাওঁ গ্রামের পাপ্পু চন্দ্র (২৫) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে ।

গতকাল সোমবার (৬ জানুয়ারি) রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পাপ্পু চন্দ্র সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৭নং নন্দিরগাও ইউনিয়নের নওয়াগাও গ্রামের দিনেশ চন্দ্রের ছেলে। তিনি সুনামগঞ্জের ছাতকের জাউয়া বাজারে জনতা ব্যাংকে আনসার ভিডিপির নিরাপত্তা সদস্য ছিলেন।

Manual2 Ad Code

জানা যায়, সোমবার রাতে তাঁর রুমে ভিতরে দীর্ঘ সময় আটকে দেখে সহকর্মীরা পুলিশ খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে গলায় দড়ি বাধা ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

Manual2 Ad Code

এ বিষয়ে জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code