প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কানাইঘাটে শ্রমিক নেতা খুন

editor
প্রকাশিত মে ২৮, ২০২৫, ০৭:৫৭ পূর্বাহ্ণ
কানাইঘাটে শ্রমিক নেতা খুন

Manual3 Ad Code

কানাইঘাট সংবাদদাতা
কানাইঘাটে দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি শিহাব উদ্দিন (৪৫)। তিনি রাজাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খালোপার গ্রামের বাসিন্দা।

জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে রাজাগঞ্জ ইউনিয়নের খালপার এলাকায় একটি স’মিলের পাশে কয়েকজন দুর্বৃত্ত শিহাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতরভাবে আহত হন।

Manual1 Ad Code

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সযোগে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আজ বুধবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কোন মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code