কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুস সামাদকে গ্রেপ্তার করা হয়েছে।
Manual6 Ad Code
রবিবার (২৭ অক্টোবর) মধ্যরাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সামাদ ওই গ্রামের মৃত নূর মিয়ার ছেলে।
Manual2 Ad Code
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, গ্রেপ্তারকৃত সামাদ সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।