প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঢাকা থেকে কুলাউড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

editor
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ণ
ঢাকা থেকে কুলাউড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

Manual4 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
ঢাকার বাড্ডা এলাকা থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার।

Manual6 Ad Code

ওসি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুলাউড়ায় হামলা ও মারধরের ঘটনায় রুমেলের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকার বাড্ডা থানা এলাকার একটি বাসা থেকে বাড্ডা থানাপুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual7 Ad Code

ওসি আরও জানান, গত ৫ আগস্টের পর থেকে রুমেল আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের পর ঢাকা থেকে কুলাউড়ায় আনা হচ্ছে। পলাতক অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code