প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের আহ্বান ট্রাম্পের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ণ
তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের আহ্বান ট্রাম্পের

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

প্রজন্ম ডেস্ক:

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্য সম্পর্ক আরও জোরদার এবং প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে প্রয়োজনীয় চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Manual7 Ad Code

 

হোয়াইট হাউজ থেকে পাঠানো অভিনন্দন বার্তায় ট্রাম্প বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের কৃষক ও শ্রমিকরা উপকৃত হবে এবং বিদ্যমান বাণিজ্য সম্পর্কের ইতিবাচক অগ্রগতি বজায় রাখা সম্ভব হবে।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করা হলে বাংলাদেশের সামরিক বাহিনী উচ্চমানের মার্কিন তৈরি আধুনিক সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার পাবে, যা দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করবে।

 

মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, দুই দেশের অংশীদারত্ব পারস্পরিক শ্রদ্ধা ও একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান।

 

চিঠিতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের প্রতি পূর্ণ আস্থার কথাও উল্লেখ করেন ট্রাম্প।

Manual1 Ad Code

 

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি প্রধানমন্ত্রীর সফল মেয়াদ কামনা করেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code