প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী কোথায় উঠবেন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ণ
ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী কোথায় উঠবেন

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

প্রজন্ম ডেস্ক:

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ একজন কর্মকর্তা জানিয়েছেন, এখন উনি (ড. ইউনূস) যমুনায় আছেন এক সপ্তাহের জন্য। এই সপ্তাহ পরে গুলশানের বাসায় মুভ করবেন।

সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এখন কী করছেন এবং সরকারি বাসভবন যমুনায় থাকছেন কি না, তা নিয়ে নানা আলোচনা চলছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় পেয়ে সরকার গঠন করেছে গত ১৭ ফেব্রুয়ারি। এরপর বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছাড়ার পর অধ্যাপক ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।

সেসময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধান উপদেষ্টার বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়, কারণ গণভবন তখন হামলা ও ভাঙচুরের কারণে বসবাসের উপযুক্ত ছিল না। নতুন সরকার গঠনের পর অধ্যাপক ইউনূসকে ওই বাসভবন ছাড়তে হবে।

Manual7 Ad Code

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান জানিয়েছেন, অধ্যাপক ইউনূস এখন যমুনায় আছেন, তবে এক সপ্তাহের মধ্যে তিনি সরকারি বাসভবন ছেড়ে গুলশানের নিজের বাসায় চলে যাবেন। তিনি স্ত্রী ও মেয়েসহ যমুনায় অবস্থান করছেন।

তার ঘনিষ্ঠ একজন কর্মকর্তা জানিয়েছেন, গুলশানের বাসায় কিছু রিনোভেশনের কাজ শেষ করার পর সেখানে মুভ করবেন।

 

Manual8 Ad Code

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠবেন। ডিএমপির কর্মকর্তারা জানান, ভবনটিতে কিছু সংস্কারের কাজ প্রয়োজন, যা আনুমানিক দুই মাস সময় নিতে পারে।

গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ওঠার আগে কিছু সংস্কার করা হয়েছিল এবং নতুন প্রধানমন্ত্রী ওঠার আগে আরও কিছু কাজ করা হবে।

Manual6 Ad Code

জানা গেছে, অধ্যাপক ইউনূস দেশে থাকবেন এবং মার্চের তৃতীয় সপ্তাহে জাপানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি পাঁচ দিনব্যাপী ওই অনুষ্ঠানে লেকচারে অংশগ্রহণ করবেন, একইসঙ্গে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করবেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতার বিষয়ে কাজ করার কথাও রয়েছে তার। এছাড়া বিশ্বের অন্যান্য দেশ থেকে কনফারেন্সে অংশ নেওয়ার আমন্ত্রণ রয়েছে, তবে এখন পর্যন্ত শুধুমাত্র জাপানের সফর নিশ্চিত করা হয়েছে।

তিনি নেক্সট উইক থেকে ইউনূস সেন্টারের কার্যালয়ে অফিস শুরু করবেন। সেখানে তিনি তার ‘থ্রি জিরো’ ধারণা — শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, এবং শূন্য নিট কার্বন নিঃসরণ — বাস্তবায়নের জন্য নিয়মিত কাজ করবেন। বর্তমানে তিনি যমুনায় বসে ব্যক্তিগত কাজও করছেন বলে জানা যায়।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code