প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে সফর, ১৪৪৮ হিজরি

রক্তাক্ত পিলখানা: ১৭ বছরেও অমীমাংসিত প্রশ্ন, অপেক্ষা ন্যায়বিচারের

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
রক্তাক্ত পিলখানা: ১৭ বছরেও অমীমাংসিত প্রশ্ন, অপেক্ষা ন্যায়বিচারের

Manual5 Ad Code

 

 

প্রজন্ম ডেস্ক:

নির্মম ও নৃশংস পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্ণ হলো আজ। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে একযোগে তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যদের বিদ্রোহের ঘটনা ঘটে। তবে সবচেয়ে ভয়াবহ ও নির্মম হত্যাযজ্ঞ সংঘটিত হয় রাজধানী ঢাকার পিলখানায় অবস্থিত বিডিআর সদর দপ্তরে। ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন সেদিন। নিহতদের মধ্যে ছিলেন তৎকালীন বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ। বাংলাদেশের ইতিহাসে এই বিদ্রোহকে অন্যতম নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা হিসেবে বিবেচনা করা হয়।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সাল থেকে শোকাবহ পিলখানা ট্র্যাজেডির এ দিনটিকে ‌‌‌‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হয়। প্রতিবছরের মতো এবারও শহীদদের স্মরণে নানা কর্মসূচি পালিত হচ্ছে আর জাতি শ্রদ্ধাভরে স্মরণ করছে তাদের।

কী ঘটেছিল সেদিন

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা ২৭ মিনিটের দিকে বিজিবির বার্ষিক দরবার চলাকালে দরবার হলে ঢুকে পড়েন একদল বিদ্রোহী সৈনিক। এদের একজন তৎকালীন মহাপরিচালকের বুকে আগ্নেয়াস্ত্র তাক করেন। এরপরই ঘটে যায় ইতিহাসের সেই নৃশংস ঘটনা। বিদ্রোহী সৈনিকরা সেনা কর্মকর্তাদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েন। তারা সেনা কর্মকর্তাদের হত্যা করে তাদের পরিবারকে জিম্মি করে ফেলেন। পুরো পিলখানায় এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। চারটি প্রবেশপথ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আশপাশের এলাকায় গুলি ছুড়তে থাকেন তারা। বিদ্রোহীরা দরবার হল ও এর আশপাশ এলাকায় সেনা কর্মকর্তাদের গুলি করতে থাকেন। তাদের গুলিতে একে একে লুটিয়ে পড়তে থাকেন সেনা কর্মকর্তারা। ঘটনার ৩৬ ঘণ্টা পর এ বিদ্রোহের অবসান হয়। পিলখানা পরিণত হয় এক রক্তাক্ত প্রান্তরে। পরে পিলখানা থেকে আবিষ্কৃত হয় গণকবর। সেখান থেকে উদ্ধার করা হয় সেনা কর্মকর্তাদের লাশ। ৩৬ ঘণ্টার এ হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তা, একজন সৈনিক, দুই সেনা কর্মকর্তার স্ত্রী, ৯ বিজিবি সদস্য ও পাঁচজন বেসামরিক ব্যক্তি নিহত হন।

যেভাবে এগিয়েছে তদন্ত

ভয়াবহ এই ঘটনা তদন্তে গত ১৭ বছরে বেশ কয়েকটি কমিটি ও কমিশন কাজ করে। এসব কমিটি-কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে দাখিল করা হয় প্রতিবেদন। কিন্তু বাস্তবায়ন হয়নি কোনো প্রতিবেদনের সুপারিশ। নতুন সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আবারও কমিশন বা কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। বিডিআর হত্যাকাণ্ডের পরপরই ২০০৯ সালে ১২ সদস্যবিশিষ্ট জাতীয় তদন্ত কমিটি গঠন করা হয়। একই সঙ্গে লেফট্যানেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর (সদ্যসাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা) নেতৃত্বে গঠন করা হয় ২৪ সদস্যবিশিষ্ট সেনা তদন্ত কমিটি। জাতীয় কমিটি ২০০৯ সালের ১৪ মে ও সেনা তদন্ত কমিটি ওই বছরের জুনে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। কিন্তু সে অনুযায়ী নেওয়া হয়নি কোনো ব্যবস্থা।

 

Manual3 Ad Code

আওয়ামী লীগ সরকার পতনের পর যা হলো

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ডিসেম্বরে মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের নেতৃত্বে গঠন করা হয় ৭ সদস্যবিশিষ্ট স্বাধীন তদন্ত কমিশন। এই কমিশন দীর্ঘ ১১ মাস তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করে। কিন্তু ওই প্রতিবেদনের ভিত্তিতে কারও বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।

অন্তর্বর্তী সরকার প্রতিবেদন প্রকাশ করেনি

অন্তর্বর্তী সরকারের আমলে বিডিআর হত্যাকাণ্ড ছাড়া অন্যান্য বিষয়ে আরও কয়েকটি কমিশন গঠন করা হয়। অন্যান্য কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হলেও বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন প্রকাশ করেনি অন্তর্বর্তী সরকার।

ওই প্রতিবেদনে অনেকের সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং সদ্যসাবেক আইজিপি বাহারুল আলমের নাম উঠে আসে। জাহাঙ্গীর আলম চৌধুরীর বিষয়ে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, তার (জাহাঙ্গীর) নেতৃত্বাধীন দল ফরমায়েশি প্রতিবেদন দাখিল করে।

সদ্যসাবেক আইজিপি বাহারুলের বিষয়ে বলা হয়, কমিশনের তদন্তে অনুমানভিত্তিক তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। রাজনৈতিক উদ্দেশ্যে সরকারবিরোধীদের ফাঁসিয়েছেন। মিছিলকারীদের শনাক্ত না করেই বিরোধীদলীয় কর্মীদের ওপর দায় চাপিয়েছেন। এসবির তৎকালীন মাঠ পর্যায়ের টিমের পরিচয় না জানিয়ে এবং চাহিদা অনুযায়ী তথ্য-প্রমাণ না দিয়ে কমিশনকে অসহযোগিতা করেন।

 

Manual3 Ad Code

স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বর্বর হত্যাকাণ্ডের জন্য ৫১ জনকে দায়ী করা হয়। এদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬ রাজনৈতিক নেতা, সাবেক ১২ সামরিক কর্মকর্তা, ৪ ডিজিএফআই, ২ এনএসআই, ৪ র‌্যাব, ৩ বিডিআর, ৫ পুলিশ কর্মকর্তা ও ৩ মিডিয়া কর্মী এবং তৎকালীন নৌ ও বিমানবাহিনী প্রধান।

 

এছাড়া ২০০৯ সালের জাতীয় কমিটির বিষয়ে স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, ওই কমিটি ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয়েছে। কমিটির সদস্যরা নেপথ্য কুশীলবদের চিহ্নিত করার কোনো উদ্যোগ নেননি। যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি অপ্রাসঙ্গিকভাবে প্রতিবেদনে উল্লেখ করে ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছে।

 

Manual5 Ad Code

মামলার বর্তমান অবস্থা

এ হত্যাকাণ্ডের ঘটনায় দুটি মামলা হয়। এর মধ্যে হত্যাকাণ্ডের করা মামলায় বিচারিক আদালত ও হাইকোর্ট রায় দিয়েছেন। মামলাটি চূড়ান্ত নিষ্পত্তির জন্য এখন আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় বিচারিক আদালতে এখনও সাক্ষ্যগ্রহণ চলছে। এ মামলার সাক্ষী ১ হাজার ৩৪৪ জন।

পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় ২০০৯ সালের ২৮ ফেব্রুয়ারি হত্যা ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক মামলা হয়। হত্যার ঘটনায় করা মামলায় আসামি করা হয় ৮৫০ জনকে। দেশের বিচার বিভাগের ইতিহাসে আসামির সংখ্যার দিক থেকে এটিই সবচেয়ে বড় মামলা। বিচারিক আদালত ২০১৩ সালের ৫ নভেম্বর এ মামলার রায় দেন। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। রায়ে খালাস পান ২৭৮ জন। রায় ঘোষণার আগে চার আসামি মারা যান।

 

Manual5 Ad Code

যেকোনো হত্যাকাণ্ডের মামলায় বিচারিক আদালতের রায়ের পর আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) হাইকোর্টে অনুমোদনের জন্য আসে। পিলখানা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চ ২০১৭ সালের ২৬ ও ২৭ নভেম্বর রায় ঘোষণা করেন। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ২০২০ সালের জানুয়ারিতে প্রকাশিত হয়। রায়ে ১৩৯ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। যাবজ্জীবন সাজা দেওয়া হয় ১৮৫ জনকে। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় ২২৮ জনকে। খালাস পান ২৮৩ জন। হাইকোর্টের রায়ের আগে ১৫ জনসহ সব মিলিয়ে ৫৪ আসামি মারা যান।
জবানবন্দিতে শেখ হাসিনার নাম

গত ২৪ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান পাবলিক প্রসিকিউটর মো. বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, মামলায় সাক্ষীদের জবানবন্দিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগ নেতাদের নাম এসেছে।

 

তদন্তে নতুন কমিশন গঠন করবে বর্তমান সরকার

২৪ ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ২০০৯ সালে রাজধানীর পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্তের জন্য সরকার একটি কমিশন গঠন করবে। মন্ত্রী বলেন, এটা আমাদের নির্বাচনি ইশতেহারেও আছে। আমরা যে কোনো ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রীর বাণী

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবা (২৪ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য।

তিনি বলেন, পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল-নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে আমি মনে করি। এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code