গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে হামলার পরপরই পাল্টা জবাব দিতে শুরু করে ইরানও। তবে তাদের হামলার মূল লক্ষ্যবস্তু হিসেবে ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক ও বেসামরিক স্থাপনা। ফলে গোটা মধ্যপ্রাচ্যসহ বিশ্ববাণিজ্যের ওপর তীব্র প্রভাব দেখা দিয়েছে।
তবে যুদ্ধের ৪০তম দিনে এসে বুধবার দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান।
Manual1 Ad Code
যুদ্ধে কোন দেশে কতজন নিহত
ইরান : যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানায়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে মোট তিন হাজার ৬৩৬ জন নিহত হয়েছে। আন্তর্জাতিক রেডক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, ইরানে নিহতের সংখ্যা ১ হাজার ৯০০ জন।
লেবানন : দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে এক হাজার ৫৩০ জন নিহত হয়েছে।
এর মধ্যে অন্তত ১২৯ শিশু রয়েছে।
Manual2 Ad Code
এ ছাড়া দক্ষিণ লেবাননে দুটি পৃথক ঘটনায় জাতিসংঘের তিনজন শান্তিরক্ষী নিহত হয়েছেন। তারা ইন্দোনেশিয়ার নাগরিক। লেবাননে নিহতের তালিকার আরো আছেন সাংবাদিক ও চিকিৎসাকর্মী।
ইরাক : যুদ্ধ শুরুর পর থেকে ইরাকে অন্তত ১১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েল : ইসরায়েলের অ্যাম্বুল্যান্স পরিষেবার তথ্য অনুযায়ী, ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটিতে মোট ২৩ জন নিহত হয়েছে। দক্ষিণ লেবাননে তাদের ১১ জন সেনা নিহত হয়েছেন বলেও জানায় ইসরায়েলি সামরিক বাহিনী।
যুক্তরাষ্ট্র : যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১৩ জন সেনা নিহত হয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, এই যুদ্ধে দেশটির তিন শতাধিক লোক আহত হয়েছে।
সংযুক্ত আরব আমিরাত : দুজন সেনাসহ মোট ১৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
কাতার : কাতারের জলসীমায় গত ২২ মার্চ ‘নিয়মিত দায়িত্ব পালনের’ সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছে।
কুয়েত : এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বাংলাদেশ : প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত ৩ এপ্রিলের এই সংঘাতে বিভিন্ন দেশে থাকা অন্তত ছয়জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।
পশ্চিম তীর (ফিলিস্তিন) : ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ফিলিস্তিনের পশ্চিম তীরে চারজন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন।
সিরিয়া : দেশটির দক্ষিণাঞ্চলের শহর সুয়েইদায় একটি ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে চারজন নিহত হয়।
বাহরাইন : ইরানের দুটি পৃথক হামলায় দুজন নিহত হয়েছে।
ওমান : দেশটির সোহর প্রদেশের একটি শিল্পাঞ্চলে ড্রোন হামলায় দুজন নিহত হয়েছে।
সৌদি আরব : দেশটির রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় দুজন নিহত হয়েছে।
Manual3 Ad Code
ফ্রান্স : উত্তর ইরাকে ড্রোন হামলায় একজন ফরাসি সেনা নিহত হয়েছেন।