যেকোনো মূল্যে ফ্যাসিস্টের পুনর্বাসন প্রতিহত করা হবে: বিয়ানীবাজারে ফয়সল চৌধুরী
যেকোনো মূল্যে ফ্যাসিস্টের পুনর্বাসন প্রতিহত করা হবে: বিয়ানীবাজারে ফয়সল চৌধুরী
editor
প্রকাশিত মার্চ ২৩, ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ণ
Manual6 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual1 Ad Code
সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, যে কোনো মূল্যে ফ্যাসিস্টের পুনর্বাসন প্রতিহত করা হবে। দীর্ঘ প্রায় দেড়যুগ ধরে আওয়ামী ফ্যাসিবাদের কবলে থাকা দেশের মানুষ তাদের মৌলিক ভোটাধিকার হারিয়েছিলেন। অনেক নাগরিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। হাসিনা দেশজুড়ে লুটপাটের রাজত্ব কায়েম করেছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
তিনি বলেন, সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কোনো অবস্থাতে পতিত ফ্যাসিবাদের দোসরদের ঠাঁই এদেশে আর হবেনা। তেমন প্রচেষ্টা কেউ বা কোনো মহল করলে আমরা তা প্রতিহত করব।
ফয়সল চৌধুরী রোববার (২২ রমজান, ২৩ মার্চ) বিয়ানীবাজারের চারখাই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্টিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
Manual4 Ad Code
২নং চারখাই ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সিপলু আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত সভায় ফয়সল চৌধুরী আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনে গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের অবদান, স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
Manual2 Ad Code
চারখাই দক্ষিন বাজারে অনুষ্টিত ইফতারপূর্ব আলো চনা সভায় বিশেয অতিথি হিসাব উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সিলেট জেলা বিএনপির তাতী বিষয়ক সম্পাদক অহিদ আহমেদ তালুকদার, আশফাক আহমেদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাজী এম এ মান্নান, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সৈয়দ এমরান আহমেদ, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য জামাল আহমেদ, প্রচার সম্পদক ফয়েজ আহমেদ, বৈদেশিক বিষয়ক সম্পাদক আব্দুল গফুর,ইরাদ আহমেদ চৌধুরী,যুবদলের উপজেলা সদস্য মোর্শেদ পলু, আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিড়া সংসদের আহবায়ক ফাহিম সাকিল অপু, সদস্য সচিব এম এ হাসনাত জামিল।
Manual8 Ad Code
আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রদলের নেতা রেজা আহমেদ, ফাহিম আহমেদ জয়,কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, চারখাই ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামাল আহমেদ চৌধুরী, চারখাই ইউনিয়ন বি এন পি নেতা ফয়জুর রহমান, নজমুল ইসলাম চৌধুরী, পারবেজ আহমদ,রিপন আহমেদ, আব্দুল বাচিত,শরিফ উদ্দিন, কুতুব উদ্দিন, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন, আবিদ আহমদ চৌধুরী, শ্রমিক দলের কোষাধক্ষ শাহীন আহমেদ, প্রচার সম্পাদক মুক্তা আহমেদ, সাবু আহমেদসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি -সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।