প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শিবগঞ্জ থেকে প্রবাসী যুবলীগ নেতা গ্রেফতার

editor
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ণ
শিবগঞ্জ থেকে প্রবাসী যুবলীগ নেতা গ্রেফতার

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীর শিবগঞ্জ থেকে ফিনল্যান্ড যুবলীগের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান মুন্নাকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) রাতে শিবগঞ্জ এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

গ্রেফতার মুন্না কুলাউড়া উপজেলার হিরা মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানার বিস্ফোরক দ্রব্যাদি আইনে ৩/৯/২৪ ধারায় মামলায় রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অর্থ পাচার সহ নানা অভিযোগ রয়েছে।

ছাত্র জনতার আন্দোলনের সময় গত ৪ আগস্ট সিলেট নগরীর চারদিঘীরপাড় এলাকায় যুবলীগ নেতা মুন্নাসহ আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা গুলি-বোমা নিয়ে হামলা চালালে যুবদল নেতা গুলিবিদ্ধ হয়ে দৃষ্টিশক্তি হারান। পরে এ ঘটনায় কোতোয়ালি থানা মামলা হয়। ওই মামলার অন্যতম আসামি মুন্না।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, মুন্নার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে গ্রেফতার পর বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code