প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

ধানের শীষকে বিজয়ী করুন: বিয়ানীবাজারে এমরান চৌধুরী

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৫, ১২:৫৮ অপরাহ্ণ
ধানের শীষকে বিজয়ী করুন: বিয়ানীবাজারে এমরান চৌধুরী

Manual7 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত প্রার্থী এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমতের উর্ধ্বে ওঠে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করুন। ধানের শীষ বিজয়ী হলে এই আসনের শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে আমি নিরলসভাবে কাজ করব। তিনি বলেন, বিএনপি একটি পরিবার। এ পরিবারে পদ-পদবি বা ব্যক্তিগত স্বার্থের চেয়ে দল ও দেশের স্বার্থ বড়।

 

Manual6 Ad Code

এমরান আহমদ চৌধুরী আরোও বলেন, ‘গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে সাধারণ ভোটার বিএনপির বড় শক্তি। আমরা সবাই মিলেই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।’ তিনি বলেন, ‘দলই সবার আগে। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। একজন কর্মী হিসেবে দলের মনোনীত প্রার্থীর পক্ষে আমি সর্বাত্মকভাবে কাজ করব।’

Manual8 Ad Code

 

Manual8 Ad Code

এমরান আহমদ চৌধুরী বুধবার বিকেলে বিয়ানীবাজার উপজেলা ও পৌর জাসাস আয়োজিত এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, বিএনপি নেতা কামাল হোসেন প্রমুখ।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code