প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট-৬ আসনকে শান্তির জনপদ গড়তে সকল অপশক্তির বিরুদ্ধে লড়ে যাবো: আবদুন নূর

editor
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৬, ০২:৫৯ অপরাহ্ণ
সিলেট-৬ আসনকে শান্তির জনপদ গড়তে সকল অপশক্তির বিরুদ্ধে লড়ে যাবো: আবদুন নূর

Manual4 Ad Code

বিয়ানীবাজা সংবাদদাতা:
সিলেট-৬ ( গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় জাতীয় পার্টির কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুন নূর বলেছেন, জাতীয় পার্টি হচ্ছে গণমানুষের সংগঠন। এদেশের মানুষ জাতীয় পার্টিকে ভালবাসে, লাঙ্গল ভালবাসে। মানুষের আস্থা এবং বিশ্বাসের কারণে জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। জাতীয় পাটি শান্তির ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। কোন অপরকর্মের সাথে জাতীয় পাটি জড়িত নয়। জাতীয় পাটি সবার জন্য নিরাপদ আশ্রয় পাটি। আগামী নির্বাচনে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবারের ভোটাররা জাতীয় পার্টির ওপর আস্তা রেখে লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন।

Manual8 Ad Code

তিনি রবিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টি নের্তৃবৃন্দের সাথে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
গোলাপগঞ্জ উপজেলা হাজিপুর লামা পাড়া গ্রামের কবির আহমদ এর বাড়িতে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

Manual5 Ad Code

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মুজিবুর রহমান।

Manual1 Ad Code

উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মজির উদ্দিন চাকলাদার, বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক আবু বক্কর, গোলাপগঞ্জ উপজেলা জাপার সদস্য সচিব আসযাদুর রহমান রুম্মান, সাবেক উপজেলা আহবায়ক কবির আহমদ, পৌর জাপার আহবায়ক জহির উদ্দিন, সিলেট মহানগর যুব সংহতির সভাপতি সুফিয়ান খান, জেলা যুব সংহতির সাবেক সভাপতি মর্তুজা আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফারুক আলী, যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন ও পৌরসভার সাবেক মহিলা কাউন্সিল মনোয়ারা ফেরদৌস।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code