লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া এন্ড আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ বিজয়ী
লন্ডন বাংলা প্রেস ক্লাবের মিডিয়া এন্ড আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ বিজয়ী
editor
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual7 Ad Code
যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন ‘লন্ডন বাংলা প্রেস ক্লাব’-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ ও আনন্দঘন পরিবেশে আগামীর নেতৃত্ব বেছে নিয়েছেন সংগঠনের সদস্যরা। আগামী দুবছরের জন্য ক্লাবের সভাপতি পদে তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে আকরামুল হুসাইন ও ট্রেজারার পদে মো. আবদুল হান্নান নির্বাচিত হয়েছেন।
Manual7 Ad Code
রোববার (২৫ জানুয়ারি) পূর্ব লন্ডনের একটি হলে সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়। এসময় বিলেতে সাংবাদিকতায় অবদান রাখায় বিভিন্ন গণমাধ্যমেকর্মীদের মধ্যে অবদান সরূপ সনদ ও ক্রেষ্ট তুলে দেয়া হয়।
Manual8 Ad Code
এবারের নির্বাচনে ১৫টি পদের জন্য দুটি প্যানেলের ৩০ প্রার্থীর পাশাপাশি এক স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
Manual7 Ad Code
সভাপতি পদে হাড্ডাহাড্ডি লড়াই করে বর্তমান সহসভাপতি সায়েম চৌধুরীকে পরাজিত করেছেন তারেক চৌধুরী। সাধারণ সম্পাদক পদে সালেহ আহমদকে হারিয়ে বাজিমাত করেছেন আকরামুল হোসেন আকরাম। বিপুল ভোটে ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন মো. আবুল হান্নান।
এছাড়াও মিডিয়া এন্ড আইটি সম্পাদক পদে ফয়সল মাহমুদ সর্বোচ্চ ভোট পেয়ে মিডিয়া এন্ড আইটি ফ্যাসিলিটিজ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তার এ বিজয়ে বিয়ানীবাজার প্রেসক্লাব সভাপতি সজীব ভট্রাচার্য এবং সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম তাকে অভিনন্দন জানিয়েছেন। ফয়সল মাহমুদ বিয়ানীবাজার প্রেসক্লাবের সদস্য।