প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চারখাই বাজারে হেলিকপ্টার প্রতীকের হাফিজ ফখরুল ইসলামের বিশাল নির্বাচনী পথসভা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
চারখাই বাজারে হেলিকপ্টার প্রতীকের হাফিজ ফখরুল ইসলামের বিশাল নির্বাচনী পথসভা

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:

সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে আলেম–উলামা মনোনীত ও জনগণ সমর্থিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম (হেলিকপ্টার প্রতীক)–এর নির্বাচনী প্রচারণা দিন দিন ব্যাপক জনসমর্থনে আরও বেগবান হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে হাজারো কর্মী ও সমর্থকের অংশগ্রহণে এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

পথসভাকে কেন্দ্র করে বিকেল থেকেই চারখাই বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। হেলিকপ্টার প্রতীকের ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মী–সমর্থকরা চারখাই বাজারে জড়ো হন।

Manual4 Ad Code

পথসভায় বক্তারা বলেন, “হাফিজ মাওলানা ফখরুল ইসলাম একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। তিনি সাধারণ মানুষের দুঃখ–কষ্ট বোঝেন এবং সবসময় মানুষের পাশে থাকেন। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীর প্রকৃত প্রতিনিধি হিসেবে তাকেই আমরা সংসদে পাঠাতে চাই।”

Manual7 Ad Code

বক্তারা আরও বলেন, উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।

পথসভায় উপস্থিত নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার এলাকার মানুষ যোগ্য নেতৃত্বের অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। এই অঞ্চলের মানুষের আশা–আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম একজন সময়োপযোগী ও গ্রহণযোগ্য প্রার্থী। তিনি নির্বাচিত হলে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পথসভা শেষে কর্মী–সমর্থকরা হেলিকপ্টার প্রতীকের পক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন এবং চারখাই বাজার এলাকায় সংক্ষিপ্ত গণসংযোগ ও স্লোগান কার্যক্রম পরিচালনা করেন।

স্থানীয়দের মতে, চারখাই বাজারে কর্মী–সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে, হাফিজ মাওলানা ফখরুল ইসলামের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ও সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই সিলেট–৬ আসনে নির্বাচনী প্রচারণার উত্তাপ বাড়ছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code