প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নবনির্বাচিত এমপি এমরান চৌধুরীকে বিয়ানীবাজার প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
নবনির্বাচিত এমপি এমরান চৌধুরীকে বিয়ানীবাজার প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

Manual4 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তি:

 

Manual6 Ad Code

সিলেট-৬ আসনের নবনির্বাচিত এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিয়ানীবাজার প্রেসক্লাব।

Manual4 Ad Code

 

রবিবার দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের নির্বাচনী কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি ফয়জুল হক শিমুল, সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, সদস্য সাকের আহমদ ও হাফিজুর রহমান তামিমের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়।

Manual3 Ad Code

এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে আসন্ন রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, পৌরশহরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করা ও আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিতে নবনির্বাচিত এমপির কাছে অনুরোধ করা হয়। তখন এমরান আহমদ চৌধুরী জানান, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের সার্বিক জীবনমান উন্নয়নে সবধরনের উদ্যোগ নেয়া হবে। প্রশাসনিক সকল বিভাগকে নিয়ে সভা আহবান করে মানুষের দূর্ভোগ লাঘবে ব্যবস্থা নেয়া হবে। সাংবাদিকদের মামলার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে।

 

Manual2 Ad Code

এতে অন্যান্যের মধ্যে সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুস সবুর, যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির আহমদ, সাধারণ সম্পাদক নজমুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code