উত্তর বিয়ানীবাজার ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
উত্তর বিয়ানীবাজার ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
editor
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬, ০১:৩৩ অপরাহ্ণ
Manual7 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual4 Ad Code
পৌরশহরের উত্তর বিয়ানীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শনিবার স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি ফয়েজ হাসান ফেরদৌস বলেন, ব্যবসায়ীদের ঐক্যের বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে থাকলে পেশাগত বিকাশ বিস্তৃত হয়। তিনি আরোও বলেন, ব্যবসায়ী সমাজ রাষ্ট্রের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। তাদের সর্বাত্মক সহযোগিতায় চেম্বার অব কমার্স পাশে থাকবে।
উত্তর বিয়ানীবাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাসান আহমদের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জজ আদালতের এডভোকেট মো: আমান উদ্দিন, এডভোকেট আবুল কাশেম, বিয়ানীবাজার চেম্বারের সহ-সভাপতি এনাম উদ্দিন, প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব হাজী আসাদ উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম, চেম্বারের কোষাধ্যক্ষ শাকিল আহমদ।
Manual8 Ad Code
Manual4 Ad Code
এতে বক্তব্য রাখেন উত্তর বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক খলিলুর রহমান ও জাকির হোসেন, সদস্য আবুল হাসান, লিটন আহমদ, ফখরুল আলম, সাইফুল ইসলাম কামাল, নাজমুল ইসলাম ফরহাদ, জুবায়ের আহমদ, সরওয়ার হোসেন, জাবিল আমির, কামরুল ইসলাম, হাফিজ আব্দুল্লাহ প্রমুখ।
Manual6 Ad Code
দোয়া পরিচালনা করেন বিয়ানীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ আহমদ।
দোয়া ও ইফতার মাহফিলে বিপুল সংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।