বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
editor
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬, ০৫:১৪ অপরাহ্ণ
Manual2 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual6 Ad Code
“নব উদ্যোগে—জাগ্রত হোক ঐক্যের ডাক” এই স্লোগানকে সামনে রেখে বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) বিয়ানীবাজার পৌরশহরের একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করেন সংগঠনের প্রচার সম্পাদক মো. আব্দুল রহিম।
পরে সহ-সভাপতি এম শামসুল আলম স্বাগত বক্তব্য প্রদান করেন।
Manual3 Ad Code
অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ লুৎফুল হক চৌধুরী ফাহিমের সঞ্চালনায় এবং সভাপতি কবি ও সাংবাদিক (শিক্ষানবিশ আইনজীবী) সাদিক হোসেন এপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ চেয়ারম্যান ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ৯নং মুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী এম এ মান্নান।
Manual2 Ad Code
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, কলামিস্ট ও শিক্ষাবিদ মো. আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি ও সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম, উপদেষ্টা সদস্য ও রোটারিয়ান মো. আলাল উদ্দিন, শিক্ষানুরাগী ও সমাজসেবক অ্যাডভোকেট মোহাম্মদ আছাদ উদ্দিন প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বিবেকানন্দ দাস বিবেক, হেফাজতে ইসলাম বিয়ানীবাজার উপজেলা আমির শায়েখ মুফতি আবদুল কারীম হাক্কানী, সমাজসেবক এম সামাদ তাপাদার বাবেল, হাসান মাহমুদসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। দোয়ায় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
এদিকে ইফতার পূর্ব আলোচনা সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:
সভায় সংগঠনের পূর্বনির্ধারিত ৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়। আলোচনার পর সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—
১. বিয়ানীবাজারের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি “প্রতি ঘরে জ্বালানি গ্যাস সংযোগ” বাস্তবায়নে ঈদের পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হবে।
২. উপজেলার গ্রামাঞ্চলের বেহাল রাস্তাঘাট দ্রুত মেরামতের দাবি জানানো হয়, যাতে জনদুর্ভোগ লাঘব হয়।
৩. ১৯৭১ সালের ২৫ মার্চ শহীদ দার্শনিক ড. গোবিন্দ চন্দ্র দেবের নামে বিয়ানীবাজার সরকারি কলেজে একটি ভবনের নামকরণের দাবি উত্থাপন করা হয়।
পরিশেষে সভাপতি সাদিক হোসেন এপলু সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। পরে উপস্থিত সকলেই একসঙ্গে ইফতার করেন এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।