প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট জেলা পুলিশের ঈদ পুনর্মিলনীতে মন্ত্রী-এমপিসহ প্রশাসনিক কর্মকর্তাদের মিলনমেলা

editor
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ণ
সিলেট জেলা পুলিশের ঈদ পুনর্মিলনীতে মন্ত্রী-এমপিসহ প্রশাসনিক কর্মকর্তাদের মিলনমেলা

Manual4 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তি:

Manual6 Ad Code

 

ঈদ আনন্দকে আরো বর্নিল করতে সিলেটের পুলিশ সুপারের সরকারি বাসায় মন্ত্রী এমপিসহ প্রশাসনিক কর্মকর্তাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। রবিবার রাতে অনুষ্ঠিত ঈদ আনন্দ মিলন মেলায় উপস্থিত ছিলেন প্রবাসী কল‌্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 

Manual2 Ad Code

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (পররাষ্ট্র, বেসামরিক বিমান ও পর্যটন এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়) হুমায়ুন কবির, সিলেট-০৬ এর সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।

Manual7 Ad Code

সিলেট জেলা পুলিশ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলার প্রত্যেকটি ইউনিটের অফিসার ইনচার্জগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্বপরিবারে উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এসময় জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানটি অফিসার-ফোর্সের মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে পুলিশ সুপার প্রত্যাশা করেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code