প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজারবাসীর সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আহমদ রেজার মতবিনিময় সভা

editor
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬, ০২:০২ অপরাহ্ণ
যুক্তরাজ্যস্থ বিয়ানীবাজারবাসীর সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আহমদ রেজার মতবিনিময় সভা

Manual3 Ad Code

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এডভোকেট আহমদ রেজা/

 

সংবাদ বিজ্ঞপ্তি:

Manual7 Ad Code

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসীদের সাথে মতবিনিময় সভা করেছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আহমদ রেজা। মঙ্গলবার লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত সভায় কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

এতে সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা আব্দুল মতিন এবং পরিচালনা করেন মাহমুদ হোসেন সেলিম ও নুরুল ইসলাম। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন হাফিজ নাজিম উদ্দিন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ঘুঙ্গাদিয়া মালিগ্রাম ট্রাস্টের সেক্রেটারি আবিদুর রহমান শিমু।

Manual5 Ad Code

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্টাতা সভাপতি আশেক আহমেদ আশুক, গ্লোবাল জালালাবাদ এসাসিয়েশনের সভাপতি মুহিবুর রহমান মুহিব, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফয়জুর রহমান, ওলামা পরিষদের সাধারণ সম্পাদক আবদুর রহমান নিজামী, বিয়ানীবাজার উপজেলা প্রগতী এডুকেশনের সাবেক উপদেষ্টা নুরুল ইসলাম, সাবেক সভাপতি হাবিবুর রহমান ময়না, আইকন কলেজের সিনিয়র লেকচারার এনায়েত সারওয়ার, কমিউনিটি ব্যক্তিত্ব মোঃ আলাউদ্দিন, গ্রেটার চারখাই ইউকের সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম, মাথিউরা ইউনিয়ন সংগঠনের সাবেক সভাপতি কলিম উদ্দিন।

Manual5 Ad Code

মতবিনিময় সভায় বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট আহমদ রেজা বলেন, সকল প্রগতিশীল কর্মকান্ডে প্রবাসীদের অবদান প্রশংসনীয়। রাজনীতি থেকে সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে প্রবাসীরা তাঁদের সর্বোচ্চ উজাড় করে দেন। তিনি বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রবাসীরা এবারও সফলতার পথ দেখিয়েছেন। আগামী স্থানীয় নির্বাচনেও সৎ-যোগ্য প্রার্থীর পক্ষ নিয়ে বিয়ানীবাজারের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code