বিয়ানীবাজারে ‘সময়চিত্র’ পত্রিকার উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিয়ানীবাজারে পত্রিকার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়জুল হক শিমুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, সাংবাদিক ও শিক্ষাবিদ এবং বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সময়চিত্র পত্রিকার উপ-সম্পাদক ও দিগন্ত টেলিভিশনের সাবেক প্রডিউসার দেলোয়ার হোসেন, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো: জয়নুল ইসলাম ও সমাজসেবক ও শিক্ষানুরাগী সাইদুল ইসলাম ।
Manual5 Ad Code
এছাড়াও বক্তব্য রাখেন বিয়ানীবাজার প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সামিয়ান হাসান, নির্বাহী সদস্য এম এ ওমর, শিক্ষক তাজ উদ্দিন আহমদ এবং ম্যাপ টিভির ভিডিও এডিটর সাহেলা বেগম ।
Manual8 Ad Code
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সময়চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুল কাদির রাজু, সংবাদকর্মী আলম শাওন, দর্পণ টেলিভিশনের সাদিক হোসেন এপলু এবং বাবুল আহমদসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা ‘সময়চিত্র’ পত্রিকার উদ্যোগে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনীকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সাংবাদিকদের এমন মিলনমেলায় সকলের অংশগ্রহণ মুলক আরও অনুস্টান করার আহ্বান জানান।
সভা শেষে সমাজসেবক ও শিক্ষানুরাগী সাইদুল ইসলাম-কে ‘সময়চিত্র’ পত্রিকার পক্ষ থেকে একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
Manual7 Ad Code
অনুষ্ঠানটি সাংবাদিক ও সুধীজনদের উপস্থিতিতে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।