স্কারবোরো সাউথ-ওয়েস্ট উপনির্বাচনে ডলি বেগমের পক্ষে জোরালো প্রচারণা
স্কারবোরো সাউথ-ওয়েস্ট উপনির্বাচনে ডলি বেগমের পক্ষে জোরালো প্রচারণা
editor
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
কানাডার Ontario প্রদেশের Toronto শহরের অন্তর্গত Scarborough Southwest আসনে আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিতব্য উপনির্বাচনকে সামনে রেখে জোরালো প্রচারণা চালাচ্ছেন লিবারেল পার্টির মনোনীত প্রার্থী Dolly Begum।
Manual4 Ad Code
সাবেক এনডিপি এমপিপি হিসেবে দায়িত্ব পালনকারী ডলি বেগম ইতোমধ্যে সাধারণ মানুষের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রেখে প্রশংসা অর্জন করেছেন। রাজপথ থেকে শুরু করে কুইন্স পার্কের সংসদ পর্যন্ত তার সাহসী অবস্থান ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
প্রচারণায় তার সমর্থকরা জানান, ডলি বেগম একজন পরীক্ষিত ও যোগ্য নেতৃত্ব, যিনি অভিবাসী কমিউনিটির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি নির্বাচিত হলে ফেডারেল পর্যায়ে এলাকার উন্নয়ন, বিশেষ করে আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নিরাপত্তা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে তারা আশাবাদী।
Manual4 Ad Code
এদিকে, কানাডার প্রধানমন্ত্রী Mark Carney-এর সমর্থনপুষ্ট প্রার্থী হিসেবে তার অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে প্রচারণায় উল্লেখ করা হয়েছে।
ডলি বেগম ভোটারদের উদ্দেশে বলেন, তিনি স্কারবোরো সাউথ-ওয়েস্টের প্রতিটি মানুষের সমস্যা ও প্রত্যাশাকে নিজের দায়িত্ব হিসেবে দেখেন এবং নির্বাচিত হলে জনগণের কণ্ঠস্বর হিসেবে কাজ করবেন।
Manual2 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানানো হচ্ছে।