প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট থেকে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী: আজ রাতেই উড়বে প্রথম হজ ফ্লাইট

editor
প্রকাশিত মে ৩, ২০২৬, ১২:১৪ অপরাহ্ণ
সিলেট থেকে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী: আজ রাতেই উড়বে প্রথম হজ ফ্লাইট

Manual7 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি:
প্রতিবারের ন্যায় এ বছরও সিলেট থেকে সরাসরি পবিত্র হজ্জ ফ্লাইট শুরু হতে যাচ্ছে। রাত ০১.২৫ মিনিটে ৪১৯ জন হজ্জ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সরাসরি প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। ইতিমধ্যে হজ্ব যাত্রার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ।

Manual8 Ad Code

নগরীর জেল রোডস্থ আনন্দ টাওয়ারে অবস্থিত হাব অফিসে রবিবার (৩ মে) এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত বছরের ধারাবাহিকতায় এ বছরও সিলেট থেকে মোট ০৭ টি হজ্জ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে একটি মদিনা এবং বাকী ছয়টি ফ্লাইট জেদ্দা এয়ারপোর্টে গমণ করবে । এবছর সিলেট অঞ্চলের মোট হজ্জযাত্রীর সংখ্যা ৩৩৯৪ জন। এর মধ্যে ২৯৩৩ জন যাত্রী সিলেট থেকে সরাসরি সাতটি ফ্লাইটে সৌদি আরব গমণ করবে এবং অবশিষ্ট ৪৬১ জন যাত্রী যারা ঢাকার বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা করিয়েছেন তারা সিলেট থেকে ঢাকা এয়ারপোর্ট হয়ে সৌদি আরবে গমণ করবেন বলে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এবার ‘রোড টু মক্কা’ কর্মসূচির আওতায় ঢাকা বিমান বন্দরে বাংলাদেশ ও সৌদি আরবের ইমিগ্রেশন সম্পন্ন হবে। কিন্তু সিলেট থেকে গমণকারী সকল হজ্জযাত্রীদের আগমনী ইমিগ্রেশন সৌদি আরবেই সম্পন্ন হবে। এছাড়া প্রথম ফ্লাইট ব্যতীত বাকি ফ্লাইটগুলো সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। উক্ত ছয়টি ফ্লাইটের সময়সূচি হলো যথাক্রমে ১৪ মে, ১৫ মে, ১৬ মে, ১৭ মে (২ টি ফ্লাইট) এবং ১৮ মে।

Manual4 Ad Code

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এ বছর বাংলাদেশ থেকে সরকারী ও বেসরকারী হজ ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ্জযাত্রী হজ্বে গমণ করবেন। সৌদি সরকার এ বছর হজ্জ কোটা ব্যবস্থাপনায় এজেন্সী প্রতি ন্যূনতম ২,০০০ জন হজ্জযাত্রীর সীমা নির্ধারণ দিয়েছিল। তথাপিও এই কোটা পূরণে সিলেট অঞ্চলে তেমন কোন বড় ধরনের সমস্যার সম্মুখিন হয় নাই। সিলেট অঞ্চলে মোট ৩০ টি হজ্ব এজেন্সী হজ্ব কার্যক্রমে যুক্ত থাকলেও এ বছর ২৩ টি এজেন্সী হজ্জ নিবন্ধনে অংশগ্রহণ করেছে। এসব এজেন্সীর সম্মিলিত প্রচেষ্টায় সিলেট অঞ্চলের সকল হজ্জযাত্রীর নিবন্ধন, সৌদি আরবে বাড়ী ভাড়াসহ ভিসা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এবছর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে সকল এজেন্সী সম্মিলিতভাবে “সিলেট এলায়েন্স হজ্ব ২০২৬” নামে একটি প্ল্যাটফর্মের অধীনে “লিড এজেন্সী বাংলাদেশ ওভারসীজ সার্ভিসেস” এর লাইসেন্স হজ্জ কার্যক্রম পরিচালনা করছে- যা সমন্বিত ব্যবস্থাপনার একটি ইতিবাচক দৃষ্টান্ত।

Manual7 Ad Code

এবছর সিলেট থেকে যে সকল হজ্জ এজেন্সী এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় সে গুলো হলো- লতিফ ট্রাভেলস প্রাঃ লি., সানশাইন ট্রাভেলস এন্ড ট্যুরস, ইকরা ট্রেভেলস্ এন্ড ট্যুরস, সুমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস, সিপার এয়ার সার্ভিসেস, ট্রাভেলন এয়ার সার্ভিসেস, এলাইট ট্রেভেলস, সিটি ওভারসীজ, আল মনসুর এয়ার সার্ভিস লিঃ, আল ইহসান ট্রেভেলস্, রাব্বানী ওভারসীজ এভিয়েশন, আকাবা ট্রেডিং কর্পোরেশন, তাশফিক ট্রেভেলস্ এন্ড ট্যুরস, যাত্রীক ট্রেভেলস, নিবরাস ইন্টারন্যাশনাল ট্রেভেলস্, আলফা ট্রেভেলস্, আবাবিল এয়ার সার্ভিস, আল শরিফাইন ট্রেভেলস এন্ড ট্যুরস, শিপলু ওভারসীজ, খাজা এয়ার লাইনার, খাজা ট্রেভেলস্, নিউ মডার্ণ ট্রেভেলস্ ইন্টারন্যাশনাল, ডিসকভারী সিলেট ট্রেভেলস ট্যুরস।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- হাব, সিলেট জুনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক, সেক্রেটারি আব্দুল কাদির, আটাবের সাবেক সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান,হাবের সাবেক চেয়ারম্যান আজহারুল কবির চৌধুরী সন্জু, আটাবের সাবেক সেক্রেটারি আব্দুল কাইয়ুম, আটাবের সাবেক সভাপতি আতাউর রহমান, সাবেক সেক্রেটারি গিয়াস উদ্দিন আহমেদ আমজাদ, হাবের সাবেক সভাপতি মনসুর আলী খান, আটাব সাবেক সভাপতি আব্দুল জব্বার জলিল, হাব আঞ্চলিক সদস্য ফয়জুল বাসার, হাব সিলেট অঞ্চলের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমেদ, হাব কেন্দ্রীয় সদস্য ইমরুর আহমেদ রকি প্রমূখ।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code