সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা-চারখাই-আলীনগর তিন ইউনিয়নের মানুষের যাতায়াত বঞ্চনার জলপথ মেঘার খাল। ৫০ বছরের অপেক্ষার অপূরণীয় সংযোগহীনতা আরএইচডি, পাতন, চারাবই, বালিঙ্গা, শেওলা, পল্লীশাসন, আলীনগর, চারখাই, ঘড়ুয়া, দেউলগ্রাম, বাগবাড়ী, কোনা শালেশ্বরের মানুষের।
ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিদিন হাজারো মানুষের। জনপদ-বিভাজিত মেঘার খাল পিছিয়েছে সময়ে গতিপথের তাড়না। একটি ব্রীজের জন্য ঘটছে যাতায়াতের ছন্দপতন।
প্রতিদিন যাতায়াতের তিক্তবিরক্তি নিয়ে ঘুরতে হয় বহুপথ স্কুলগামী শিক্ষার্থী,কৃষক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
বিগত আওয়ামী সরকারের আমলে কয়েক ধাপে সাবেক এমপি নুরুল ইসলাম নাহিদের মাধ্যমে এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে মেঘার খাল ব্রীজ নির্মাণের দাবি জানালেও মূল্যায়িত হয়নি এই জনপদের অধিকার।
Manual8 Ad Code
উপজেলার পূর্ব ও উত্তর-পূর্ব প্রান্তজুড়ে ঘনিষ্ঠভাবে সংযুক্ত এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে দাবী জানিয়ে বর্তমান সরকার ও স্থানীয় এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরীর মাধ্যমে দ্রুত ব্রীজ বাস্তবায়নের লক্ষ্যে “মেঘার খাল ব্রীজ বাস্তবায়ন পরিষদ” কমিটি গঠন করা হয়েছে।
শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখতার হোসেন খাঁন জাহেদকে সভাপতি ও রুহুল আমিন খন্দকারকে সাধারণ সম্পাদক করে ৪৭ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে। সহ-সভাপতি অহিদ আহমদ তালুকদার, ফখরুল ইসলাম মেম্বার, হাফিজ আনওয়ারুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, হাফিজ নজরুল ইসলাম, মহসিন আহসান সাংগঠনিক সম্পাদক মো. বদরুল ইসলাম (বাবলু) প্রমুখ।
Manual3 Ad Code
শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মেঘার খাল ব্রীজ বাস্তবায়ন কমিটির সভাপতি আখতার খাঁন জাহেদ বলেন,মেঘার খালের একটি ব্রীজের অভাবে বিগত অর্ধশত বছর ধরে এতদা ইউনিয়নের মানুষজনের।
আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের ন্যায্য দাবী আদায়ে ইতোমধ্যে আমরা এলজিইডি’র প্রধান প্রকৌশলীর কাছে স্মারকলিপি প্রদান করেছি এবং আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।
Manual6 Ad Code
মেঘার খাল ব্রীজ বাস্তবায়ন কমিটির সেক্রেটারি খন্দকার রুহুল আমিন বলেন, মেঘার খাল ব্রীজ এই এলাকার মানুষের জীবনমান পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিকতায় এই স্বপ্ন খুব শিগগিরই বাস্তবে রূপ পাবে।