প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দাসউরা–বিয়ানীবাজার সিএনজি ভাড়া কমানোর দাবি

editor
প্রকাশিত জুন ১, ২০২৬, ১২:৩৪ অপরাহ্ণ
দাসউরা–বিয়ানীবাজার সিএনজি ভাড়া কমানোর দাবি

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:

তিলপাড়া ইউনিয়নের দাসউরা থেকে বিয়ানীবাজার পর্যন্ত সিএনজি ভাড়া কমানোর দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন এলাকাবাসী। বর্তমানে এই রুটে জনপ্রতি ৪০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে, যা অতিরিক্ত বলে স্থানীয়দের দাবি।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে বন্যার কারণে সড়কের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় দাসউরা–বিয়ানীবাজার রুটে ৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে সড়ক সম্পূর্ণ সংস্কার হয়ে চলাচলের উপযোগী হলেও ভাড়া এখনও আগের অবস্থায় বহাল রয়েছে।

বিয়ানীবাজার স্ট্যান্ডের বিভিন্ন রুটের বর্তমান ভাড়া ও দূরত্ব বিশ্লেষণে দেখা যায়, বিয়ানীবাজার থেকে কুনাগ্রাম (৩.৯ কিমি) ভাড়া ১৫ টাকা, চানগ্রাম (৮.৫ কিমি) ৩০ টাকা, থানাবাজার (৬.৪ কিমি) ২০ টাকা, সরওপার (১১ কিমি) ৪০ টাকা, দাসবাজার (১৩ কিমি) ৪০ টাকা, শাহবাজপুর (১৬ কিমি) ৬০ টাকা, বড়লেখা (১৭ কিমি) ৬০ টাকা এবং চারখাই (২১ কিমি) ৫০ টাকা।

উল্লেখিত তথ্য অনুযায়ী বিভিন্ন রুটে গড়ে প্রতি কিলোমিটারে ভাড়া প্রায় ৩.২৫ টাকা। সে হিসেবে দাসউরা থেকে বিয়ানীবাজারের ৭.৭ কিলোমিটার দূরত্বের জন্য যৌক্তিক ভাড়া প্রায় ২৫ টাকা হওয়া উচিত বলে দাবি স্থানীয়দের। অথচ বর্তমানে যাত্রীদের কাছ থেকে ৪০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে, যা যৌক্তিক ভাড়ার তুলনায় প্রায় ১৫ টাকা বেশি।

অতিরিক্ত ভাড়ার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ। স্থানীয় শিক্ষার্থীরা জানান, প্রতিদিন কলেজ, কোচিং কিংবা টিউশনে যাতায়াত করতে তাদের প্রায় ৮০ টাকা ব্যয় করতে হয়। অনেক শিক্ষার্থী দৈনিক ১০০ টাকা হাতখরচ পেলেও ভাড়া পরিশোধের পর অন্যান্য প্রয়োজনীয় খরচ চালানো কঠিন হয়ে পড়ে।

Manual4 Ad Code

একইভাবে কর্মজীবী, দোকান কর্মচারী ও শ্রমজীবী মানুষেরাও প্রতিদিন অতিরিক্ত ভাড়ার কারণে আর্থিক চাপের মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন।

Manual5 Ad Code

এ বিষয়ে কয়েকজন সিএনজি চালকের সঙ্গে কথা হলে তারা জানান, স্ট্যান্ড কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া তারা এককভাবে ভাড়া কমাতে পারেন না। ফলে সমস্যার সমাধানে স্ট্যান্ড কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের উদ্যোগ প্রয়োজন বলে তারা মনে করেন।

এলাকাবাসী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা সংশ্লিষ্ট প্রশাসন, স্ট্যান্ড কর্তৃপক্ষ এবং পরিবহন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছে দ্রুত ভাড়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তাদের মতে, বিয়ানীবাজার স্ট্যান্ডের অন্যান্য রুটের সঙ্গে সামঞ্জস্য রেখে দাসউরা–বিয়ানীবাজার রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা জরুরি।

একই সঙ্গে স্থানীয় চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের প্রতি জনগণের এই ন্যায্য দাবির পক্ষে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। এলাকাবাসীর ভাষ্য, এটি শুধু ভাড়া কমানোর বিষয় নয়; বরং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, জনস্বার্থ ও ন্যায্য অধিকারের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়।

দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান হবে বলে আশা করছেন দাসউরা এলাকার বাসিন্দারা।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code