প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিয়ানীবাজারে বিএনপির দোয়া মাহফিল

editor
প্রকাশিত জুন ৭, ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ণ
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে বিয়ানীবাজারে বিএনপির দোয়া মাহফিল

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

শনিবার বাদ এশা বিয়ানীবাজার পৌরশহরের মোকাম মসজিদ প্রাঙ্গণে উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চেয়ারম্যান, বিএনপি নেতা নুরুল হুদা বাবুল, ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ, যুবদলের যুগ্ম আহবায়ক বাবর আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আফজল আহমদসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, পেশাজীবী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

Manual7 Ad Code

এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, স্বাধীনতা-উত্তর বাংলাদেশ পুনর্গঠন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর রাজনৈতিক দর্শন ও উন্নয়ন ভাবনা এখনও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code