ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিয়ানীবাজারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
editor
প্রকাশিত জুন ১৩, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual3 Ad Code
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে বাংলাদেশী নাগরিককে হত্যা এবং জোরপূর্বক ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ‘পুশইন’ (অনুপ্রবেশ) করানোর চেষ্টার প্রতিবাদে বিয়ানীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।
Manual7 Ad Code
শুক্রবার (১২ জুন) বাদ জুম্মা বিয়ানীবাজার পৌরশহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলার কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা ফয়জুল ইসলাম।
Manual4 Ad Code
তিনি বলেন, ‘বাংলাদেশের সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি ভারতীয় সীমান্তে পুশইন ঠেকাতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সাহসী ভূমিকার জন্য আমরা তাদের অভিনন্দন জানাই। সীমান্তে অন্যায়ভাবে গুলি করে হত্যা ও পুশইন বন্ধের আন্দোলনে বাংলাদেশের ১৮ কোটি জনগণ ও ১১ দলীয় ঐক্য জোট সব সময় বিজিবির পাশে থাকবে।’
Manual8 Ad Code
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে কোনো ধরনের বিদেশী আগ্রাসন কিংবা জোরপূর্বক পুশইনের চেষ্টা দেশের জনগণ মেনে নেবে না।
সভায় বক্তব্য দেন পৌর জামায়াতের আমীর কাজি জমির হোসাইন, নায়েবে আমীর আবুল খায়ের, উপজেলা সেক্রেটারী কাজি আবুল কাশেম, চেয়ারম্যান ফরিদ আলম মামুন, ছাত্রশিবিরের সভাপতি ফাতেহুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি আশিকুর রহমান হেলাল, এনসিপি নেতা আবিদুর রহমান প্রমুখ।