বিয়ানীবাজারে পূজা উদযাপন পরিষদের সভাপতি মোহন, সম্পাদক বিপ্লব
বিয়ানীবাজারে পূজা উদযাপন পরিষদের সভাপতি মোহন, সম্পাদক বিপ্লব
editor
প্রকাশিত জুন ১৩, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual1 Ad Code
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পৌরশহরের বাসুদেব অঙ্গণে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন উপলক্ষে সনাতনী ধর্মীয় বেশ উপস্থিতি লক্ষ করা গেছে।
এতে সভাপতি পদে অরুনাভ পাল চৌধুরী মোহন এবং সাধারণ সম্পাদক পদে বিপ্লব চক্রবর্তীকে মনোনীত করা হয়।
Manual2 Ad Code
এর আগে পূজা উদযাপন পরিষদের সম্মেলনের উদ্বোধন করেন অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ।
Manual5 Ad Code
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন। প্রধান বক্তা পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ সাধারণ, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সহ কোষাধ্যক্ষ কনিস্ক দে, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি অমলেন্দু দে, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্রাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।