মহান বিজয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিয়ানীবাজারের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
Manual7 Ad Code
সোমবার সকালে বিয়ানীবাজার উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব সাহেদ আহমদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
পুষ্পার্ঘ্য অর্পণকালে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার সদস্য সচিব সাহেদ আহমদ, যুব অধিকার পরিষদের আবুল হাসান, আলী এমরান সুমন, তারেক আহমদ ও আবুল কাশেম, ছাত্র অধিকার পরিষদের নাহিদ হোসাইন, মহসিন রাব্বি ও মাহিন আহমদ প্রমুখ।