স্পোর্টস ডেস্ক:
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। যা সামনে রেখে এবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আইরিশরা।
আগামী ২৭ নভেম্বর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। এরপর ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরে। ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ।
Manual8 Ad Code
ওয়ানডে সিরিজ শেষে আগামী ৫ ডিসেম্বর প্রথম টি-টোয়েন্টি ম্যাটে মুখোমুখি হবে দল দুটি। এরপর ৭ ও ৯ ডিসেম্বর হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে।