প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কিউবা মিচেলের অভিষেক ম্যাচটা রাঙাতে পারল না বাংলাদেশ

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ণ
কিউবা মিচেলের অভিষেক ম্যাচটা রাঙাতে পারল না বাংলাদেশ

Manual6 Ad Code

ক্রীড়া প্রতিবেদক :
অনূর্ধ্ব-২৩ দলের হয়ে লাল-সবুজের জার্সি গায়ে অভিষেক হলো ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলের। কিন্তু সান্ডারল্যান্ডের সাবেক মিডফিল্ডারের অভিষেক ম্যাচটা রাঙাতে পারেনি বাংলাদেশ।

Manual7 Ad Code

ভিয়েতনামের কাছে হার দিয়ে অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট শুরু করেছে। বুধবার হ্যানয়ে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে হেরেছে সফরকারীরা।

প্রথম ম্যাচে আট নম্বর জার্সি পরে খেলেছেন কিউবা। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে বাংলাদেশকে চাপে রেখে খেলতে থাকে ভিয়েতনাম।

তবে গোলবারের সামনে দুর্দান্ত ছিলেন মেহেদী হাসান শ্রাবণ। তারপরও শেষ হাসি হাসতে পারলেন না তিনি। দুটি গোল হয়েছে খেলার দুই অর্ধে।

১৫ মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ভিয়েতনামের ফরোয়ার্ড এনগুয়েন এনগকের ডান পায়ের শট চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না শ্রাবণের।

Manual2 Ad Code

এক গোলে এগিয়ে যাওয়ার পর প্রতিপক্ষ বাংলাদেশের রক্ষণের পরীক্ষা নেয়। এ সময় রক্ষণ সামলাতে হিমশিম খেতে হয় রিমন, শান্ত, শাকিল তপুদের।

Manual1 Ad Code

৮৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিক্টর। কুয়োক ভিয়েতের কর্নার থেকে প্রথমে হেড নেন ফাম লি ডুক, গোলমুখের সামনে বল ড্রপ করে ওঠার সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দ্বিতীয় হেডে জালে বল জড়ান ভিক্টর।

শেষ পর্যন্ত ২-০ গোলের লিড ধরে রেখে মাঠ ছাড়ে ভিয়েতনাম। শনিবার ইয়েমেনের বিপক্ষে সি-গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code