প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিরিজ জিততে ১১৮ রান প্রয়োজন বাংলাদেশের

editor
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ণ
সিরিজ জিততে ১১৮ রান প্রয়োজন বাংলাদেশের

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রথমে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পায় আয়ারল্যান্ড। তবে দুই ভাই টিম টেক্টর ও হ্যারি টেক্টরের উইকেট তুলে নিয়ে আইরিশদের লাগাম টেনে ধরে বাংলাদেশ। এরপর রিশাদ-মোস্তাফিজের দাপুটে বোলিংয়ে আইরিশদের ১১৭ রানে অলআউট হয়েছে আইরিশরা। জয়ের জন্য ১১৮ রান প্রয়োজন বাংলাদেশের।

Manual8 Ad Code

মঙ্গলবার (২ ডিসেম্বর) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং।

Manual1 Ad Code

ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করেন দুই ওপেনার পল স্টার্লিং ও টিম টেক্টর। মারমুখী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৩৮ রান যোগ করেন এই দুই ওপেনার। ১০ বলে ১৭ রান করা টেক্টরকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন শরীফুল ইসলাম।

এরপর ক্রিজে আসা হ্যারি টেক্টরকে বোল্ড করে সাজঘরে পাঠান মোস্তাফিজুর রহমান। এরপর আইরিশদের তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন স্পিনার রিশাদ হোসেন। লোরকান টাকার ১, কার্টিস ক্যাম্ফার ৯ ও গ্রাথ ডিলানি ১০ রান করে সাজঘরে ফিরে যান।

Manual3 Ad Code

এরপর নিমিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয় আয়ারল্যান্ড। অধিনায়ক স্টার্লিং করেন ২৭ বলে ৩৮ রান। এছাড়া জর্জ ডকরেল করেন ২৩ বলে ১৯ রান। বাংলাদেশ পক্ষে রিশাদ ও মোস্তাফিজ নেন ৩টি করে উইকেট।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code