প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

যে পজিশনে ব্যাটিং করতে চান মিরাজ

editor
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২৫, ০৪:২৬ অপরাহ্ণ
যে পজিশনে ব্যাটিং করতে চান মিরাজ

Manual3 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:

Manual3 Ad Code

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে আজ বৃৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সিলেট অধিনায়ক।

 

Manual1 Ad Code

নিজের ব্যাটিং পজিশনের প্রশ্নে মিরাজ জানান, কোন পজিশনে ব্যাটিং করবেন সেটা এখনো ঠিক করেননি। তিনি বলেন, ‘দলের প্রয়োজনে যেখানে আমার খেলা উচিত আমি সেখানেই খেলার চেষ্টা করব। গত বছর টপ অর্ডারে কিন্তু আমি প্রথম থেকে খেলিনি, আমি দেখেছি প্রথম দিকে দলের কম্বিনেশন মিলানোর চেষ্টা করেছি আমি দেখতে পেরেছি যে উপরে একটু ঘাটতি আছে তখন আমি উপরে ব্যাটিং করেছি।’

‘তাই এবারও ওরকম দেখা যেতে পারে, যে জায়গাটাতে আমি নিজেকে মানিয়ে নিতে পারি… আমি নিজে সেভাবে প্রস্তুতি নিচ্ছি। তাই ওই ভাবেই আমি চেষ্টা করব নিজেকে।’

 

Manual5 Ad Code

এবারের বিপিএলে সিলেট টাইটান্সকে শিরোপা জেতাতে চান মিরাজ, ‘দেখেন চ্যাম্পিয়নশিপ তো অনেক দূরের ব্যাপার। এখনো ১০ টা ম্যাচ খেলতে হবে। তারপর টপ র‍্যাঙ্কিংয়ে থাকতে হবে। এরপর সেমিফাইনাল, ফাইনাল মানে অনেক দূরের বিষয়।’

Manual6 Ad Code

‘প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার। কারণ, সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। তাই এটা একটা আমার কাছে মনে হয় যে প্রথমবার যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয় তাহলে তো এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়।’

 

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code